প্রতিষ্ঠানের ইতিহাস

হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী  প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলাধীন বাঘা ইউনিয়নে মনোরম ও নিরিবিলি পরিবেশে অবস্থিত।বাঘা এলাকার শিক্ষানুরাগী জনাব হাজী আব্দুল আহাদ(ময়না মিয়া)  প্রতিষ্ঠানটি ১৯৮৯ইং সনে প্রতিষ্ঠা করেন। এবং তাঁর নামানুসারে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।বর্তমানে বিদ্যালয়টি কলেজ শাখায় উন্নীত হয়েছে।এখানে সব মিলিয়ে ছাত্র /ছাত্রী সংখ্যা প্রায় দেড় হাজার।প্রতিষ্ঠানটি বাঘা ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলি দ্বারা পরিচালিত হয়ে আসছে। যা দেশ বিদেশ ও জাতির নেতৃত্বদানকারী বিভিন্ন বিষয়ে পারদর্শীসহ রাষ্ট্রপরিচালনার অনেক যোগ্য কর্মকর্তা ও নেতা সৃষ্টি করেছে। এখান থেকে শিক্ষা গ্রহণ করে অনেকেই রাষ্ট্র ও সমাজের অনেক উচ্চস্তরে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।